সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬,
২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মান্দার লোক পরিবর্তন চাই, সমৃদ্ধ মান্দা গড়তে চাই-খ. ম. আব্দুর রাকিব

নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য প্রার্থী খ. ম. আব্দুর রাকিব বলেন, মান্দার লোক পরিবর্তন চাই, সমৃদ্ধ মান্দা গড়তে চাই।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম ও অদক্ষ নেতৃত্বের কারণে মান্দা উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন ব্যাহত হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির মাধ্যমেই দেশে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমীর মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, জামায়াতে ইসলামীর মান্দা উপজেলা শাখার সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইলিয়াস আলী খান ও রফিকুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান (কামরুল), মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট ওলিওল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে নেতারা দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। জনসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মসূচির শেষ পর্বে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়, যা পুরো জনসভাকে আরও প্রাণবন্ত করে তোলে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

মান্দার কুশুম্বায় জনসমুদ্র, টিপুর পক্ষে ধানের শীষের গণজোয়ার

মান্দার লোক পরিবর্তন চাই, সমৃদ্ধ মান্দা গড়তে চাই-খ. ম. আব্দুর রাকিব

প্রকাশের সময় : ০৮:১৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬