
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দেলোয়াবাড়ী গরুহাটী মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ইকরামুল বারী টিপু বলেন, জনগণের সেবা এবং এলাকার উন্নয়নের লক্ষ্যেই আমি রাজনীতি করছি। আসন্ন নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি একটি আধুনিক ও সমৃদ্ধ মান্দা উপজেলা বিনির্মাণে নিজেকে উৎসর্গ করব।
মোঃ মকলেছুর রহমান মকে সিনিয়র সহ সভাপতি মান্দা উপজেলা বিএনপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম চৌধুরী।এছাড়াও জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন, নওফেল আলী মন্ডল চেয়ারম্যান ৮ নং কুশুম্বা ইউনিয়ন পরিষদ ও সহ সভাপতি মান্দা উপজেলা বিএনপি।অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন মন্ডল, চেয়ারম্যান ৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদ ও সভাপতি ৮ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদ মান্দা নওগাঁ মোঃ সেলিম মোর্শেদ চৌধুরী সভাপতি ৮ নং কুশুম্বা ইউনিয়ন বিএনপি মোঃ শফিকুল ইসলাম সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদনা মান্দা উপজেলা যুবদল। মোঃ আনিছুর রহমান প্রামানিক উপদেষ্টা মন্ডলির সদস্য মান্দা উপজেলা বিএনপি।
সভায় বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। ডা. ইকরামুল বারী টিপুর হাতকে শক্তিশালী করতে তৃণমূলের সকল পর্যায়ের নেতাকর্মীদের এখন থেকেই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে স্থানীয় নেতৃবৃন্দ নির্বাচনী কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মান্দা (নওগাঁ) প্রতিনিধি 














