বুধবার, ২৯ এপ্রিল ২০২৬,
১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
জেলা পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় সাপুড়িয়া অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে বেদে (সাপুড়িয়া) সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার ভোর চারটার দিকে উপজেলার খোলাপাড়া এলাকায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় প্রায় ৩৮টি বেদে পরিবার অস্থায়ী তাঁবু ঘরে বসবাস করে। নিহত আরফাতুন (১৮) মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসিন্দা এবং তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও বেদে সম্প্রদায়ের সদস্য আবাবিল জানান, ভোররাতে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে তাঁবু ঘরের পাশে থাকা একটি বড় ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে ঘরের ওপর। এতে কয়েকজন আহত হন এবং আরফাতুন গুরুতরভাবে আহত হন। পরে তাকে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সহায়তা প্রদান করেন।

জেলা পুলিশের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা ও এক বস্তা খাদ্যসামগ্রী দেওয়া হয়। একই সঙ্গে বেদে সম্প্রদায়ের শিশুদের শিক্ষার জন্য স্থানীয়ভাবে শিক্ষক নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে।

এ সময় আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বেদে সম্প্রদায়ের শিশুদের শিক্ষা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাণীনগর-আত্রাই উপজেলা কালবৈশাখী ঝড়ে পাকা ধান ও বিদ্যুৎ লাইনে ব্যপক ক্ষতি 

জেলা পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় সাপুড়িয়া অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

প্রকাশের সময় : ০২:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬