শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন 

নওগাঁর আত্রাই উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় দেশীয় ও মৌসুমি ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু আনাছ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান এবং আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, উদ্যোক্তা ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি এবং ফল সংরক্ষণের আধুনিক পদ্ধতি সম্পর্কে কৃষকদের সচেতন করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি, পুষ্টির চাহিদা পূরণ এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার জানান, মেলায় বিভিন্ন স্টলে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আনারসসহ নানা ধরনের দেশীয় ফল প্রদর্শনের পাশাপাশি আধুনিক ফল চাষ প্রযুক্তি ও কৃষি পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। এতে কৃষকরা নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভের সুযোগ পাবেন।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত ফল ও কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন। আগামী ২০ জুন পর্যন্ত চলমান এ মেলায় উপজেলার বিভিন্ন কৃষক ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত ফল ও কৃষিপণ্য প্রদর্শন করবেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন 

আত্রাইয়ে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন 

প্রকাশের সময় : ০৮:০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬