বুধবার, ১৩ মে ২০২৬,
৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৫৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম রবিবার (১১ জানুয়ারি) রাতে আত্রাই থানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় আগত সেবা প্রার্থীদের সঙ্গে সদাচরণ নিশ্চিত করে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তিনি মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত সেবা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

এ সময় তিনি তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি, কার্যকর টহল জোরদার এবং মাদকবিরোধী অভিযান আরও শক্তিশালী করার নির্দেশ প্রদান করেন।

দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও গতিশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার জন্য থানার সকল পুলিশ সদস্যকে আহ্বান জানান পুলিশ সুপার। প্রতিটি থানা যেন সাধারণ মানুষের আস্থা ও ভরসার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে ওঠে—সে বিষয়েও তিনি বিশেষভাবে গুরুত্ব দেন।

এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আত্রাই থানার সকল স্তরের অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি 

আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

প্রকাশের সময় : ১২:৫৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬