বুধবার, ১৩ মে ২০২৬,
৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় রাতের নিরাপত্তা জোরদারে এসপির চেকপোস্ট পরিদর্শন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম রবিবার (১১ জানুয়ারি) রাতে আত্রাই ও রাণীগর থানা এলাকার নাইট ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে চেকপোস্ট কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ সময় তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার চেকপোস্টে দায়িত্ব পালনের পদ্ধতি, যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি শনাক্তকরণ এবং রাত্রিকালীন টহল কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এ সময় ডাকাতি, দস্যুতা, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে টহল জোরদার করা, সন্দেহভাজন চলাচলের ওপর বিশেষ নজরদারি বৃদ্ধি, দ্রুত রেসপন্স নিশ্চিতকরণ এবং আন্তঃথানা সমন্বয়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, রাত্রিকালীন ডিউটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান।

পুলিশের এমন তৎপরতায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি 

নওগাঁয় রাতের নিরাপত্তা জোরদারে এসপির চেকপোস্ট পরিদর্শন

প্রকাশের সময় : ০৮:০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬