
নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক শিক্ষা অফিসের সমন্বয় সভা উপলক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ গণভোট বিষয়ক অবহিতকরণ ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মাযহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো.আলাউল ইসলাম ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নূরে আলম সিদ্দিক, সহকারী নির্বাচন অফিসার মো.ইমরান হাসান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হাসান ও তারিক ইকবাল সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
নিজস্ব প্রতিবেদক 








