
নওগাঁ-৬, আত্রাই -রাণীনগর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
ভোটে বেসরকারী ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু (পোস্টাল ভোট ব্যাতিত) ধানের শীষ প্রতিকে এক লক্ষ ৮হাজার ৭০ভোট পেয়ে নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন।
নিকট তম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মোননীত প্রার্থী মোঃ খবিরুল ইসলাম (পোস্টাল ভোট ব্যাতিত) দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৯৫হাজার ৮৮৬ভোট। এছাড়া এই আসনে (পোস্টাল ভোট ব্যাতিত) গণভোটে “হ্যাঁ” ভোট পরেছে এক লাখ ৪৫হাজার ১৭৬ এবং “না“ ভোট পরেছে ৫৮হাজার ২৯১ভোট।
আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: আলাউল ইসলাম এর কার্যালয় সুত্র জানায়, এই উপজেলার আটটি ইউনিয়নে মোট ৬০টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এই উপজেলায় মোট ভোটার ছিলেন একলাখ ৭৭হাজার ২৩জন। এর মধ্যে একলাখ ১৯হাজার ৪৩০জন ভোটার ভোটাধীকার প্রয়োগ করেন। এর মধ্যে ২১২০টি ভোট বাতিল হয়। এই উপজেলায় গণভোটে “হ্যাঁ” ভোট পরেছে ৭৬হাজার ৩৩৬ এবং “না“ ভোট পরেছে ২৮হাজার ৯১৭ভোট।
এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৫৪হাজার ৮১৬ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মোঃ খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৫২হাজার ৪৭৬ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৮হাজার৯৬৩ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: রফিকুল ইসলাম (হাতপাখা) প্রতিকে পেয়েছেন ৮১৩ভোট এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আতিকুর রহমান রতন মোল্লা (হাতি) প্রতিকে পেয়েছেন ২৪২ভোট।
রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান, এই উপজেলায় মোট ৫৫টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় মোট ভোটার ছিলেন একলাখ ৬৬হাজার ৪০০জন। এর মধ্যে একলাখ ১০হাজার ৭২৪জন ভোটার ভোটাধীকার প্রয়োগ করেন। এর মধ্যে ২২৪৭টি ভোট বাতিল হয়েছে। এই উপজেলায় গণভোটে “হ্যাঁ” ভোট পরেছে ৬৮হাজার ৮৪০ এবং “না” ভোট পরেছে ২৯হাজার ৩৭৪ভোট। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী শেখ নেজাউল ইসলাম রেজু (ধানের শীষ) প্রতিকে পেয়েছেন ৫৩হাজার২৫৪ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মোঃ খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা) প্রতিকে পেয়েছেন ৪৩হাজার ৪১০ভোট।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবীর মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১০হাজার ৫২৭ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: রফিকুল ইসলাম (হাতপাখা) প্রতিকে পেয়েছেন ৯৮৯এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আতিকুর রহমান রতন মোল্লা (হাতি) প্রতিকে পেয়েছেন ২৯৭ভোট।
দুই উপজেলা মিলে গণভোটে “হ্যাঁ” ভোট পরেছে মোট এক লাখ ৪৫হাজার ১৭৬ এবং “না” ভোট পরেছে ৫৮হাজার ২৯১ ভোট। এছাড়া বিএনপি মনোনীন প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু (ধানের শীষ) প্রতিকে মোট একলাখ ৮হাজার ৭০ভোট পেয়ে বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মোননীত প্রার্থী মোঃ খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা) প্রতিকে পেয়েছেন মোট ৯৫হাজার ৮৮৬ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবীর মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন মোট ১৯হাজার ৪৯০ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: রফিকুল ইসলাম (হাতপাখা) প্রতিকে পেয়েছেন মোট ১৮০২ ভোট এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আতিকুর রহমান রতন মোল্লা (হাতি) প্রতিকে পেয়েছেন মোট ৫৩৯ভোট।
নিজস্ব প্রতিবেদক 
















