রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬,
২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রীসহ জামানত হারালেন তিন প্রার্থী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:১৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নওগাঁ-৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন ৫ জন প্রার্থী। এর মধ্যে সাবেক প্রতিমন্ত্রীসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন। নির্বাচনি আইন অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেলে সেই প্রার্থীর জামানত রক্ষা হবে। কিন্তু আত্রাই উপজেলার ৫জন প্রার্থীর মধ্যে তিন জন প্রার্থী প্রয়োজনীয়সংখ্যক ভোট না পাওয়ায় তাদের জামানত হারাবেন।

আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: আলাউল ইসলাম এর কার্যালয় সুত্র জানায়,এই উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৬০টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এই উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লক্ষ ৭৭হাজার ২৩জন। এর মধ্যে একলাখ ১৯হাজার ৪৩০জন ভোটার ভোটাধীকার প্রয়োগ করেন। এর মধ্যে ২১২০টি ভোট বাতিল হয়। এই উপজেলায় গণভোটে “হ্যাঁ” ভোট পরেছে ৭৬হাজার ৩৩৬ এবং “না” ভোট পরেছে ২৮হাজার ৯১৭ভোট।

এদিকে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু (ধানের শীষ) প্রতিকে পেয়েছেন ৫৪হাজার ৮১৬ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মোঃ খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা) প্রতিকে পেয়েছেন ৫২হাজার ৪৭৬ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির (মোটরসাইকেল) প্রতিকে পেয়েছেন ৮হাজার ৯৬৩ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: রফিকুল ইসলাম (হাতপাখা) প্রতিকে পেয়েছেন ৮১৩ভোট এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আতিকুর রহমান রতন মোল্লা (হাতি) প্রতিকে পেয়েছেন ২৪২ভোট। এ আসন থেকে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির (মোটরসাইকেল) রফিকুল ইসলাম (হাতপাখা) এবং আতিকুর রহমান রতন মোল্লা (হাতি) প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হারাবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রীসহ জামানত হারালেন তিন প্রার্থী

প্রকাশের সময় : ০৬:১৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬