বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এবং একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রবীণ ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ কর্মজীবনে অর্জিত তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মূল্যবান সম্পদ। প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সামাজিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের অভিজ্ঞতাকে সমাজের উন্নয়নে কাজে লাগাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভায় প্রবীণদের প্রতি পরিবারের সদস্যদের যত্নশীল ও সম্মানজনক আচরণ এবং তাঁদের সামাজিকভাবে সক্রিয় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলায় বর্তমানে ৮ হাজার ৮৮২ জন বয়স্ক ব্যক্তি বয়স্ক ভাতার আওতায় রয়েছেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মোট প্রায় ২১ হাজার মানুষ ভাতা পাচ্ছেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

আত্রাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

প্রকাশের সময় : ১২:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬