
নওগাঁর রাণীনগর মহিলা কলেজে এইচএসসি শিক্ষার্থীদের নবীন-বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী ও সাধারণ সম্পাদক মোসারব হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল ও সদস্য সচিব মাহমুদুল হাসান বেলালসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
পরে আলোচনা সভা শেষে রাণীনগর শিল্পকলা একাডেমির সহযোগিতায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন শিল্পকলা একাডেমির শিল্পী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 










