শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উৎপাদনশীলতা বাড়াতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উৎপাদনশীলতা বাড়িয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখতে সরকারি দপ্তর, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে সভায়।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং উদ্যোক্তা মো. মাসুদ রানা, সেলিনা আক্তার, মো. আশরাফুল ইসলাম ও মো. শফিকুল ইসলাম।

সভায় উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত বিভিন্ন পণ্যের গুণগত মান, উৎপাদন প্রক্রিয়া, সম্ভাবনা ও নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। একই সঙ্গে উৎপাদন বাড়ানো, পণ্যের মান উন্নয়ন ও বাজার সম্প্রসারণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। কর্মক্ষেত্রে দক্ষতা, প্রযুক্তির ব্যবহার ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।

উল্লেখ্য, উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যে ২০১২ সাল থেকে প্রতিবছর ২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

উৎপাদনশীলতা বাড়াতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

প্রকাশের সময় : ১২:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬