বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬,
২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় ৬টি আসনের ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ফলে এই ৬টি আসনের ৩২জন প্রার্থী তাদের বরাদ্দকৃত প্রতীকে লড়াই করতে যাচ্ছেন।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল সাইলাম প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন।

নওগাঁর ৬টি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের দলীয় প্রার্থী ২৭জন এবং স্বতন্ত্র ৫জন প্রার্থীর মধ্যে এই প্রতীক বরাদ্দ করা হয়। এসময় নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেয়া হয় প্রার্থীদের। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান।

বিএনপির যেসকল প্রার্থীরা ধানের শীষ প্রতিকে লড়বে, তারা হলেন, নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে সামসুজ্জোহা খান, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) আসনে ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ (সদর) আসনে জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে শেখ রেজাউল ইসলাম রেজু।

জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে যেসকল প্রার্থীরা লড়বেন, তারা হলেন: নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে অধ্যক্ষ মাহবুবুল আলম, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে এনামুল হক, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে মাহফুজুর রহমান, নওগাঁ-৪ (মান্দা) আসনে আব্দুর রাকিব, নওগাঁ-৫ (সদর) আসনে আবু সাদাত মো. সায়েম এবং নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে খবিরুল ইসলাম।

এবং স্বতন্ত্র প্রার্থীরা যেসকল প্রতিকে লড়বেন, নওগাঁ-১ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও সদ্য বহিস্কৃত ডা. ছালেক চৌধুরীর মোটরসাইকেল, নওগাঁ-৩ আসনে বিএনপির সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনির কলস ও আরেক স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেনের জাহাজ, নওগাঁ-৪ আসনে আরফানা বেগমের কলস এবং নওগাঁ-৬ আসনে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির মোটরসাইকেল প্রতীকে।

অন্যান্য দলের প্রার্থীরা যে প্রতিকে নির্বাচন করবেন
নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলনের আব্দুল হক শাহ হাত পাখা এবং জাতীয় পার্টির আকবর আলী লাঙ্গল। নওগাঁ-২ আসনে এবি পার্টির মতিবুল ইসলাম ঈগল প্রতীক।

নওগাঁ-৩ আসনে জাতীয় পার্টির মাসুদ রানা লাঙ্গল, বাসদের কালিপদ সরকার মই, বিএনএফ’র আব্দুল্লাহ আল মামুন সৈকত টেলিভিশন এবং ইসলামী আন্দোলনের নাসির বিন আসগর হাত পাখা।

নওগাঁ-৪ আসনে জাতীয় পার্টির আলতাফ হোসেন লাঙ্গল প্রতীক, ইসলামী আন্দোলনের সোহরাব হোসাইন হাতপাখা ও সিপিবির ডা. এস এম ফজলুর রহমান কাস্তে প্রতীক।

নওগাঁ-৫ আসনে সিপিবির শফিকুল ইসলাম কাস্তে, ইসলামী আন্দোলনের আব্দুর রহমান হাতপাখা এবং জাতীয় পার্টির আনোয়ার হোসেন লাঙ্গল প্রতীক।

নওগাঁ-৬ আসনে ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির আতিকুর রহমান রতন মোল্লা হাতি প্রতীক।

নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল সাইলাম বলেন, প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল বৃহষ্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করবে। বর্তমানে নির্বাচনী মাঠে ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে। এছাড়াও প্রত্যেক এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি নির্বাচনী মাঠে কাজ করবে। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠ, সুন্দর নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুলসহ অন্যান্য প্রার্থীরা। তাদের প্রত্যশা নির্বাচনের মাঠে সকলের জন্য সমান ভাবে লেভেল প্লেয়িং ফিল্ড এর ব্যবস্থা করতে হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁয় ৬টি আসনের ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

প্রকাশের সময় : ০৬:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬