শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর আইএসআইজিওপি প্রকল্পের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। রিকের সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মইনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাহিদা আক্তার, মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান সাব্বির ও শারমিন সুলতানা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতার বাতিঘর। তাঁদের প্রতি সহানুভূতিশীল আচরণ, সম্মান ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি প্রবীণ নির্যাতন প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।

সভায় আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের সদস্যরাও অংশ নেন। তাঁরা প্রবীণদের অধিকার সুরক্ষা, পারিবারিক বন্ধন জোরদার এবং প্রবীণদের প্রতি তরুণ প্রজন্মের দায়িত্ব ও কর্তব্য নিয়ে মতামত তুলে ধরেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

পলাশে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রকাশের সময় : ০৭:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬