বুধবার, ২০ মে ২০২৬,
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন

সারাদেশ ব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ন‌ওগাঁর আত্রাই উপজেলায় ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা ভূমি কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক।

এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, যুব উন্নয়ন অফিসার এস.এম নাসির উদ্দীন, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা ভূমি সার্ভেয়ার মিজানুর রহমান, প্রধান সহকারী রাঙ্গ বাবুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মেলায় নাগরিকদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন

আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন

প্রকাশের সময় : ১০:৩২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬