শনিবার, ০২ মে ২০২৬,
১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ফাইনাল খেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে (০২ মে) শনিবার সকাল ১০ টার সময় আহসানউল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা আয়োজন করা হয়।

ইউনিয়ন ভিত্তিক খেলায় বালক দল মনিয়ারী ইউনিয়নের গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে পাঁচুপুর ইউনিয়নের পাঁচুপুর উজান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এবং বালিকা দলের খেলায় ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে পরাজিত করে আহসানগঞ্জ ইউনিয়নের রামচন্দ্র বাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম। উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলাম, আহসানউল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম, উপজেলা পঃপঃ কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলম, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় প্রধানসহ উপজেলা‌ বিএনপি’র বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। খেলা শেষে সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

প্রকাশের সময় : ০৪:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬