বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে ৫০০গ্রাম গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার 

আত্রাইয়ে অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাঁজাসহ সবদুল প্রামানিক (৬৮) নামে মাদক ব্যবসায়ী এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার সাহাগোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সবদুল ওই গ্রামের মৃত হসব প্রামানিকের ছেলে।

নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল আলম জানান, বিক্রির উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী সবদুল তার বাড়ীতে গাঁজা রেখেছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধায় তার বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়ী তল্লাশী করে ৫০০গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। এঘটনায় রাতেই আত্রাই থানায় সোর্পদ করে মামলা দায়ের করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, গাঁজা উদ্ধার ও আটকের ঘটনায় নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় সবদুলকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাই থানার নবাগত ওসি মো. মাহবুব আলমের যোগদান

আত্রাইয়ে ৫০০গ্রাম গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার 

প্রকাশের সময় : ০৬:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬