
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)এর পণ্য বিক্রয় করা হয়েছে। সোমবার দুপুরে আহসানগঞ্জ হাট চত্বরে মেসার্স মারুফ ট্রেডার্স এর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমে উপজেলার ট্যাগ কর্মকর্তা হিসেবে তোফাজ্জল হোসেন মীর,ইউপি সদস্য লীচু,সিরাজ সরকার,মোবারক হোসেন প্রমূখ।
মেসার্স মারুফ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো.ফরিদুল ইসলাম জানান,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে ভর্তুকি মূল্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করা হবে। ট্রাকে বিক্রিত পণ্যের মধ্যে রয়েছে ২লিটার সয়াবিন তৈল, ২কেজি মশুর ডাল ও ১কেজি চিনি। নির্ধারিত পণ্যের মূল্য দাম ৪৮০ টাকা রাখা হয়েছে। ঈদের আগে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য পেয়ে খেটে খাওয়া অসহায় মানুষ উচ্ছ্বসিত।
নিজস্ব প্রতিবেদক 








