
নওগাঁ মান্দায় যথাযোগ্য মর্যাদায় ১মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
আজ ০১ লা মে শুক্রবার সকাল ৯ ঘটিকায় কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠ থেকে জাতীয়বাদী শ্রমিক দল মান্দা উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য রেলি ও শোভাযাত্রা বের হয়ে উপজেলা প্রদক্ষিণ করে প্রসাদপুর চার মাথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৯ নওগাঁ মান্দা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: ইকরামুল বারী টিপু, আর উপস্থিত ছিলেন জনাব মোঃ মোখলেছুর রহমান মকে, সিনিয়র সহ-সভাপতি, মান্দা উপজেলা বিএনপি। মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মকুল, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিদুৎ,যুবদলের সভাপতি আব্দুল জলিল সহ মান্দা উপজেলা বিএনপি সর্বস্তরের নেতৃবৃন্দ আর উপস্থিতছিলেন মান্দা উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়ন সভাপতি মহি উদ্দিন জহির, মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক, শ্রমিক ইউনিয়ন সভাপতি বলেন ১৮৮৬ সালের শিকাগো শহরের শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে আজ শ্রমিক শ্রেণি তাদের অধিকার ফিরে পেয়েছে। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ বজায় রাখার ওপর তারা গুরুত্বারোপ করেন। মান্দা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল বলেন শ্রমিকদের দাবি আদায়ের জন্য রাস্তায় যেন না নামতে হয় সেদিকে আমাদেরকে লক্ষ রাখতে হবে। মান্দা উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি জনাব মকলেছুর রহমান মকে বলেন ভাইরেরা আমার আজকের সমাবেশ থেকে আপনাদের শ্রপথ নিতে শ্রমিকের নার্য্য দাবি বাস্তবায়ন করতে হবে এই বাংলাদেশ কারন বাংলাদেশের শ্রমিকরা অনেকাংশে বঞ্চিত।
সংসদ সদস্য ইকরামুল বারী টিপু বলেন শ্রমিকদের ন্যায্য কর্ম ঘন্টা আদায়ের দাবি আদায় শুরু হয়েছির ১৮৮৬ সালে। আজকে পযর্ন্তু সেই আন্দোলন থেকে যায়নি সময় যত পাল্টাচ্ছে দাবি দাওয়া ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে অনেক। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে আন্তরিক হতে হবে। কারন সারাবিশ্বের মত বাংলাদশের শ্রমিকরা অবহেলিত। যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তাদের গায়ের ঘাম শুকানোর আগে মজুরি পরিশোধ করতে হবে। ১৭ বছর ফ্যাসিস্ট সরকার শ্রমিকেদের বিভিন্ন অন্যায় অত্যাচার নিপীড়ন করেছে। দাবি আদায়ের জন্য যখন রাস্তায় নেমেছে তখন তাদের উপর নির্বিচারে গুলি মেরেছে। কিন্তু আর নয়। গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে শ্রমিকদের নার্য্যদাবি গুলো সরকার এই সরকারে মাধ্যমে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।
মান্দা (নওগাঁ) প্রতিনিধি 








