মঙ্গলবার, ১৯ মে ২০২৬,
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে মহাসড়কের ওপর নৌকার বেরিকেট দিয়ে গণডাকাতি 

নওগাঁর আত্রাইয়ের আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কের ওপর নৌকার বেরিকেট দিয়ে গণহারে ডাকাতি সংঘটিত ডাকাতরা। রোববার দিবাগত রাতে সড়কের থাঐপাড়া ভাঙ্গব্রীজ এলাকার অদুরে এঘটনা ঘটে। এতে ডাকাতেরা বিদেশ ফেরৎ তিনটি মাইক্রো গাড়ীসহ প্রায় ১০/১২টি গাড়ীতে লুটপাট করেছে। খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় এদিন বিকেলে থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

ডাকাতের কবলে পড়া নওগাঁর রাণীনগর উপজেলার ধনপাড়া গ্রামের সৌদি প্রবাসী আকিল উদ্দীন (২৬) এর মামা ওমর ফারুক জানান, প্রায় পাঁচ বছর পর ভাগ্নে আকিল সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। তাকে ঢাকা এয়ারপোর্ট থেকে রিসিভ করে আকিল,আমি,আকিলের বাবা,বোন ও স্ত্রীসহ রোববার রাতে মাইক্রো যোগে বাড়ী ফিরছিলাম। এসময় রাত অনুমান পৌনে ১টা নাগাদ আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কের থাঐপাড়া ভাঙ্গাব্রীজ নামকস্থানের অদুরে পৌছলে ডাকাতের কবলে পরেন। তিনি বলেন,সড়কে একটি নৌকা দিয়ে বেরিকেট দিয়ে পথরোধ করা হয়েছে। এর পর ডাকাতদল মাইক্রোর সামনে এসে মারপিট ও চাকু ধরে সৌদি থেকে নিয়ে আসা প্রায় দুই ভরি স্বর্ণের গহনা,চারটি মোবাইল ফোন,নগদ ১২হাজার টাকা এবং আকিলের স্ত্রী ও বোনের নাক ও গলা থেকে স্বর্ণের গহনা খুলে নেয়। ওমর ফারুক আরো জানান,একসাথে সৌদি ফেরৎ দুই মাইক্রো এবং সিংগাপুর ফেরৎ একটিসহ মোট তিনটি প্রবাসীদের মাইক্রো ডাকাতের কবলে পরে। এছাড়া ধানের গাড়ী, মাছের গাড়ী,অটোরিক্সা (সিএনজি)সহ অন্ত:ত ১০/১২টি গাড়ীতে থাকা যাত্রী/চালকদের মারপিট করে ডাকাতরা নগদ টাকা,স্বর্ণের গহনা ও বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। তিনি বলেন,ডাকাতরা সংখ্যায় প্রায় ১৫/২০জন ছিল এবং সবার মুখ কাপড় দিয়ে বাধা ছিল।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম গণডাকাতির বিষয়টি স্বীকার করে বলেন, খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় প্রবাসী আকিলের বাবা লবির উদ্দীন বাদী হয়ে বিকেলে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। ডাকাতদলকে ধরতে এবং মালামাল উদ্ধার করতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে কৃষি অফিসের উদ্যোগে দিনব্যাপী কংগ্রেস অনুষ্ঠিত 

আত্রাইয়ে মহাসড়কের ওপর নৌকার বেরিকেট দিয়ে গণডাকাতি 

প্রকাশের সময় : ০৮:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬