রবিবার, ০১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে অকৃতকার্য হয়ে তালায় শিক্ষার্থীর মৃত্যু, চিরকুট উদ্ধার

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে হৃদয় সরদার (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার ১ নম্বর ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

নিহত হৃদয় সরদার দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকেই হতাশায় ভুগছিলেন হৃদয়। পরীক্ষার ফলাফল নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরই মধ্যে শনিবার দুপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা চিরকুটে পরীক্ষার ফলাফল নিয়ে হতাশার কথা উল্লেখ করেছেন হৃদয়। পাশাপাশি মা-বাবার প্রতি নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি পরীক্ষার সময় দায়িত্ব পালনকারী এক শিক্ষকের ভুলের কারণে তার ফলাফল খারাপ হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

স্থানীয় বাসিন্দা শেখ ইয়াসিন বলেন, খবরটি ছড়িয়ে পড়ার পর পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে। হৃদয় অত্যন্ত ভালো ছেলে ছিলেন। তার এমন মৃত্যুতে এলাকার সবাই শোকাহত।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার করা চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ের চার প্রবাসীর শেষ বিদায়, তিনজনের দাফন সম্পন্ন

এইচএসসিতে অকৃতকার্য হয়ে তালায় শিক্ষার্থীর মৃত্যু, চিরকুট উদ্ধার

প্রকাশের সময় : ০৬:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬