রবিবার, ০১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ পুলিশের ডিজিটাল প্রযুক্তিতে নাটোর থেকে চুরি হওয়া ভ্যান উদ্ধার, পিতা-পুত্র গ্রেপ্তার

নওগাঁ জেলা পুলিশের এআই-সংযুক্ত ডিজিটাল প্রযুক্তি ও সার্ভিল্যান্স ক্যামেরার সহায়তায় চুরি হওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিতা ও পুত্রকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) নাটোর সদর ও নলডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং ভ্যানটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ভুক্তভোগী বাহাদুর (৫০), পিতা মৃত জফির, সাং-রাজাপুর, থানা-রাণীনগর, জেলা-নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে তার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি প্রতারণার মাধ্যমে নওগাঁ শহর থেকে চুরি হওয়ার বিষয়টি জানান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে কান্নাজড়িত কণ্ঠে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন।

বাহাদুরের অভিযোগ শোনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। তিনি নওগাঁ সদর থানায় মামলা রুজু করে জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) চোর শনাক্ত, আসামি গ্রেপ্তার এবং চুরি হওয়া ভ্যান উদ্ধারের জন্য বিশেষ নির্দেশনা দেন।

পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল তদন্ত শুরু করে। এ সময় নওগাঁ জেলা পুলিশের বাস্তবায়িত ডিজিটাল সার্ভিল্যান্স ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর ডিবি পুলিশের একটি দল নাটোর সদর ও নলডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সালাম (৪৮), পিতা আব্দুল হক, সাং-রঘুনাথপুর, নর্দগ্রাম, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ এবং তার ছেলে নয়নকে গ্রেপ্তার করা হয়। এ সময় সালামের হেফাজত থেকে চুরি হওয়া ভ্যানটি উদ্ধার করা হয়।

এদিকে দীর্ঘদিনের কষ্টের একমাত্র উপার্জনের অবলম্বন ভ্যানটি ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন দরিদ্র ভ্যানচালক বাহাদুর। এখনো ভ্যানটি কেনার কিস্তি পরিশোধ বাকি রয়েছে তার। ভ্যানটি ফিরে পাওয়ার পর তিনি পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে নিজের ভ্যান চালিয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাতে ফুল নিয়ে উপস্থিত হন তিনি এবং জেলা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

একটি হারানো ভ্যান ফিরে পাওয়ার মধ্য দিয়ে বাহাদুরের পরিবারের জীবিকা নির্বাহের পথ আবারও সচল হলো। পুলিশের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল সার্ভিল্যান্স ক্যামেরা ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অপরাধী শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া সম্পদ উদ্ধারে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

নওগাঁ পুলিশের ডিজিটাল প্রযুক্তিতে নাটোর থেকে চুরি হওয়া ভ্যান উদ্ধার, পিতা-পুত্র গ্রেপ্তার

নওগাঁ পুলিশের ডিজিটাল প্রযুক্তিতে নাটোর থেকে চুরি হওয়া ভ্যান উদ্ধার, পিতা-পুত্র গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬