মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন: সতর্ক অবস্থানে পুলিশ, বিজিবি ও বিএনপি

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

এর আগে সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি যান চলাচল বন্ধ করে দেন তারা। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

এ ঘটনার পর মঙ্গলবার সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। পাশাপাশি শ্রমিকদের বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কেউ যেন কারখানা, যানবাহন কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতারা।

মঙ্গলবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

এ সময় আবুল কালাম বলেন, গত কয়েকদিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা চলছে। ডিসেম্বর মাসকে সামনে রেখে পরাজিত শক্তি ও গুপ্তচক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তবে শ্রমিক আন্দোলনের আড়ালে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সকাল থেকেই জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও যাতে বিশৃঙ্খলার ঘটনা না ঘটে, সে জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এসআরবি, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছেন। আশা করছি, নারায়ণগঞ্জে কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটবে না।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

দৌলতপুরে শিক্ষার্থী বহিষ্কারের জেরে বিদ্যালয়ে বোমা নিক্ষেপের অভিযোগ, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন: সতর্ক অবস্থানে পুলিশ, বিজিবি ও বিএনপি

প্রকাশের সময় : ০২:৫৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬