শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভবানীপুরে আরাফাত রহমান কোকো সুপার লীগ-২০২৬ শুরু, উদ্বোধনী ম্যাচে জায়ান ফ্যাশানের জয় 

  • আত্রাই প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৪৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো ভবানীপুর সুপার লীগ-২০২৬ সিজন-১’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় স্থানীয় মাঠে ফুটবল টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ভবানীপুর যুব সমাজ ও ভবানীপুর সবুজ সংঘ ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহাগোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল সরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় যুবসমাজ, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে ঘিরে ভবানীপুর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

উদ্বোধনী দিনের খেলায় জায়ান ফ্যাশান ১ গোলে এগ্রো ওয়ানকে পরাজিত করে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচ ঘিরে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রিয় দলের খেলা দেখতে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং এলাকায় সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চার পরিবেশ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

তারা আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরিতেও এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা টুর্নামেন্টটি সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, ক্রীড়াপ্রেমী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাজস্ব আদায়ে ব্যস্ত রেল, যাত্রীসেবায় নেই নজর বেহাল আত্রাই স্টেশন

ভবানীপুরে আরাফাত রহমান কোকো সুপার লীগ-২০২৬ শুরু, উদ্বোধনী ম্যাচে জায়ান ফ্যাশানের জয় 

প্রকাশের সময় : ০৬:৪৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬