বুধবার, ০৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহাদেবপুরে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতেই ৩ জন গ্রেপ্তার

নওগাঁর মহাদেবপুরে পিকআপ ভ্যান থামিয়ে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মহাদেবপুর থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ৯ লাখ ৩ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গত ৩ নভেম্বর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার উত্তর গ্রামের চৌদ্দ মাইল ব্রিজের পশ্চিম পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মেসার্স সোহাগ আইরন স্টোরের মালিক আব্দুল আলিমের প্রতিষ্ঠানের মালামাল বগুড়ায় বিক্রি করে পিকআপচালক সোহেল রানা ও ম্যানেজার মজনু মিয়া নগদ ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে ফিরছিলেন। পথে পিকআপটি বিকল হলে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের মারধর করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি জানার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয় ও ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক হাসিবের নেতৃত্বে অভিযান শুরু হয়।

অভিযানে প্রথমে মুন্না (২৪) নামে একজনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ৫ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিন (২৫) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩ লাখ ৯৩ হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিকআপচালক সোহেল রানাকেও নওগাঁ সদর হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার তিনজন গত এক সপ্তাহ ধরে পরিকল্পনা করে এ ছিনতাইয়ের ঘটনা ঘটান। এতে চালক সোহেল রানা ও মুন্না পরিকল্পনাকারী এবং রবিন প্রধান ভূমিকা পালন করেন বলে পুলিশ জানিয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়কে ছিনতাই ও ডাকাতিসহ সব ধরনের অপরাধ কঠোর হস্তে দমন করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

মহাদেবপুরে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতেই ৩ জন গ্রেপ্তার

মহাদেবপুরে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতেই ৩ জন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬