বুধবার, ০৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন, পাইপ ধ্বংস ও জরিমানা

নওগাঁর আত্রাইয়ে আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পিভিসি পাইপ বিনষ্ট করা হয়। পাশাপাশি পাপ্পু (৩০) নামে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (৩নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার বেওলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকায় উপজেলার ভর-তেঁতুলিয়া গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে পাপ্পুকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পিভিসি পাইপ বিনষ্ট করা হয়।

অভিযানে আহসানগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রাসেল হোসাইনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন, পাইপ ধ্বংস ও জরিমানা

আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন, পাইপ ধ্বংস ও জরিমানা

প্রকাশের সময় : ০৮:১৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬