রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর পত্নীতলা উপজেলার মধুইল রাউতাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে সাফিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মধুইল রাউতাড়া গ্রামের শিয়াল দিঘি পুকুরে এ ঘটনা ঘটে। নিহত সাফিন ওই গ্রামের সোহাগের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাফিন তার মায়ের সঙ্গে বাড়ির পাশের শিয়াল দিঘি পুকুরের কাছে ছিল। এ সময় তার মা পুকুরপাড়ে বসে তরকারি কাটছিলেন। পুকুরে কয়েকজন গোসলও করছিলেন। একপর্যায়ে মায়ের অজান্তে শিশুটি পানিতে পড়ে যায়।

পরে সাফিনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরসহ আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টার দিকে তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত তাসনিম মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে হতদরিদ্র পরিবারের মানবেতর জীবনযাপন, সন্তানের মুক্ত জীবনের আকুতি মায়ের

পত্নীতলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ১১:০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬