রবিবার, ০১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশিক্ষণ শেষে স্বাবলম্বী হওয়ার পথে আত্রাইয়ের ১৪ যুব উদ্যোক্তা

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২১ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ১৪ জন পোশাক তৈরির যুব উদ্যোক্তার মাঝে মোট ১৪ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোহাইমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আল হাসান হাবিবুর রহমান ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে ১৪ জন যুব উদ্যোক্তার প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ১৪ লাখ টাকার ঋণের চেক প্রদান করা হয়। এ ছাড়া দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচিতে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন বলে জানানো হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

প্রশিক্ষণ শেষে স্বাবলম্বী হওয়ার পথে আত্রাইয়ের ১৪ যুব উদ্যোক্তা

প্রশিক্ষণ শেষে স্বাবলম্বী হওয়ার পথে আত্রাইয়ের ১৪ যুব উদ্যোক্তা

প্রকাশের সময় : ১২:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬