রবিবার, ০১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের রাতভর মাদকবিরোধী অভিযানে ২৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত জেলার মান্দা, নওগাঁ সদর ও বদলগাছী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল প্রথমে মান্দা উপজেলার রঘুনাথপুর গ্রামের আরিফ হোসেনের (৩০) বাড়িতে অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে একটি স্টিলের ট্রাংকের ভেতর থেকে চার কেজি করে পাঁচটি প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার আরিফ হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার কুমাইগাড়ী এলাকায় অভিযান চালানো হয়। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ফারুক হোসেনের ভাড়া বাসায় বসবাসরত মোশাররফের (৩৩) ঘরে তল্লাশি চালিয়ে একটি বাজারের ব্যাগের ভেতর থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।

এরপর মোশাররফের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ১০টার দিকে বদলগাছী উপজেলার নেহিনপুর গ্রামে শিলংয়ের (২৩) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানকালে শিলংয়ের সহযোগী হিসেবে একই গ্রামের আরাফাতকেও (২৩) গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের অভিযানে সর্বমোট ২৪ কেজি গাঁজা উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক প্রতিরোধে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

নওগাঁ পুলিশের ডিজিটাল প্রযুক্তিতে নাটোর থেকে চুরি হওয়া ভ্যান উদ্ধার, পিতা-পুত্র গ্রেপ্তার

নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

প্রকাশের সময় : ০৬:৪৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬