মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নওগাঁর আত্রাইয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে সহযোগিতার লক্ষ্যে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক প্রতিনিধিদের বাস্তবায়নে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ করা শিক্ষা উপকরণের মধ্যে ছিল কলম, খাতা, স্কেল, সায়েন্টিফিক ক্যালকুলেটর, জ্যামিতি বক্স, স্কুল ব্যাগসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী।

সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী শিক্ষক আসাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাইথাম কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. আনিছুল ইসলাম শাহেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর পিতা মোহাম্মদ শাহ, মাতা ও সহধর্মিণী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আনিছুল ইসলাম শাহেদ বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার পথ সুগম করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আল হাইথাম কল্যাণ ট্রাস্ট বিশ্বাস করে, সঠিক শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেলে গ্রামের প্রতিটি শিশুই পড়ালেখায় সাফল্য অর্জন করতে পারবে। শিক্ষা ও সামাজিক উন্নয়নে ট্রাস্টের এ ধরনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার সচেতন মহল। তাঁদের মতে, এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশের সময় : ০৭:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬