
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
বুধবার (৭ অক্টোবর) ভোররাতে উপজেলার বৈরাগী টিলার পাশের একটি বাঁশঝাড় থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।
তবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি জিডিমূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
চুনারুঘাট (হবিগঞ্জ) 


















