সোমবার, ০৫ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

নওগাঁর আত্রাইয়ে রোববার পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় রোববার আত্রাই থানা পুলিশের একটি দল উপজেলার পতিসর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় পতিসর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী মোছা. মিথিলা খাতুন (১৯)কে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন পুলিশের আরেকটি দল উপজেলার বান্দাইখাড়া এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় বান্দাইখাড়া গ্রামের মৃত মানিকুল্লার ছেলে মো. মাসুদ রানা (৫০)কে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আত্রাই থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ১০:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬