বুধবার, ০৭ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ

নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার উদ্যোগে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনূর রশীদ সিদ্দীক হিরু।

বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আত্রাই উপজেলা শাখার সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ মনোয়ার হোসেন (লোটাস)।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মনোয়ার হোসেন বলেন, “শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নবীন শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ মো. সাব্বির হোসেন (আদর)।

এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, কলেজের শিক্ষক-কর্মচারী, কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী এবং একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। পাশাপাশি তাদের সুশিক্ষা অর্জন, নৈতিক মূল্যবোধ গঠন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ

প্রকাশের সময় : ০৮:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬