মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি

নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেন।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের অবদান ও শিক্ষার মানোন্নয়নে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। পরে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, একটি আলোকিত ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।

শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার, মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিয়াউর রহমান, সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, পাইকড়া বড়ইকুঁড়ি কলেজের অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া, রাণীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শাকিলা, কালিগ্রাম ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব ও নবাবেরতাম্বু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশের সময় : ০২:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬