বুধবার, ০৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ

নওগাঁর আত্রাইয়ে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কোরআন মাজীদের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের কাশ্যবপাড়া নূরানী মডেল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম মুঞ্জুরুল আলম মুঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. এবাদুর রহমান, আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসা ও শিশু সনদের মুহতামিম মুজাহিদ খান, কাশ্যবপাড়া নূরানী মডেল মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মো. মহিদুল ইসলাম এবং আহসানগঞ্জ ইউনিয়নের কেন্দ্র পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক।

এ সময় মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার তিনটি সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন মাজীদ বিতরণ করা হয়। এ সময় ধর্মীয় শিক্ষার প্রসার এবং শিশুদের নৈতিক ও আদর্শিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাশ্যবপাড়া নূরানী মডেল মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যরা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ

আত্রাইয়ে সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ

প্রকাশের সময় : ১২:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬