রবিবার, ০৮ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামে বাস খাদে, শিক্ষকসহ নিহত ২, আহত অন্তত ৩০

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের কেরানিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) ভোরে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া মাদরাসা থেকে কক্সবাজারের উদ্দেশে দুটি বাসে শিক্ষাসফরে রওনা হন শিক্ষক ও শিক্ষার্থীরা। পথে চট্টগ্রামের কেরানিরহাট রেলক্রসিং সংলগ্ন এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে বা হাসপাতালে নেওয়ার পর মাদরাসার এক শিক্ষকসহ দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হন।

পরে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা আহতদের উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট হাসপাতালে পাঠান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ এবং হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

মহাদেবপুরে ভেজাল সার-কীটনাশক, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামে বাস খাদে, শিক্ষকসহ নিহত ২, আহত অন্তত ৩০

প্রকাশের সময় : ১০:১৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬