বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬,
৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে সরিষা খেত থেকে যুবকের লাশ উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলায় সরিষা খেত থেকে আশরাফুল (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার জাবারীপুরহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই যুবক পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার সরদারপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাচ্ছিলেন। এসময় তারা সরিষা খেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি 

বদলগাছীতে সরিষা খেত থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬