মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ কাওছার প্রামানিক (২৪) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার দিবাগত রাত ০২.৪০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাওছার উপজেলার ভরতেতুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাবের পক্ষ থেকে আত্রাই থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল রোববার দিবাগত রাত ০২.৪০ নাগাদ আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ০২নং ওয়ার্ডের চার রাস্তার মোড়ের দক্ষিণে মেসার্স হীরা মুক্তা ট্রেডার্সের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় নেশাজাতীয় ৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত কাওছার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে বুপ্রেনরফিন ইনজেকশনসহ বিভিন্ন ধরনের মাদক এনে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি ভাবে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছিল।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত কাওছারকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

আত্রাইয়ে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আত্রাইয়ে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬