রবিবার, ০২ অগাস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে ভেজাল সার বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানের জরিমানা 

নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন বাজারে ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানের মালিককে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলার ব্রজপুর, সিংসাড়া ও ভবানীপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৫ ও ১৭ ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স এগ্রীজয়েন্ট এন্টারপ্রাইজের আব্দুল কুদ্দুসকে ১ হাজার টাকা, মেসার্স আয়েন উদ্দিন ট্রেডার্সের শহিদুল ইসলামকে ৫০০ টাকা এবং মেসার্স করবেল ইন্টারন্যাশনালের জয়নুল ইসলামকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করেন।

ইউএনও মনিরুজ্জামান বলেন, ভেজাল সার কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের সন্দেহজনক সার দেখলে প্রশাসনকে জানাতে অনুরোধ করছি।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার ও উপসহকারী কৃষি কর্মকর্তা ইমদাদুল হকসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

চার্জ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

আত্রাইয়ে ভেজাল সার বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানের জরিমানা 

প্রকাশের সময় : ০৪:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬