শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবনের দায়ে রাণীনগরে দুই ব্যক্তির কারাদণ্ড

নওগাঁর রাণীনগর উপজেলায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এসব অভিযানে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়গাছা গ্রামে মাদক সেবন করে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালানোর অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ইনছের আলীর ছেলে শাহ-নেওয়াজকে নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এর আগে বুধবার রাতে উপজেলার রাজাপুর পূর্বপাড়া গ্রামে পৃথক আরেকটি অভিযানে শুকবর আলীর ছেলে জিল্লুর রহমানকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। ভ্রাম্যমান আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে সাড়ে ১৯ লাখ টাকার ট্রাক্টর উধাও, তদন্তে পুলিশ

মাদক সেবনের দায়ে রাণীনগরে দুই ব্যক্তির কারাদণ্ড

প্রকাশের সময় : ০৬:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬