শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমান সিমেন্টের উদ্যোগে আত্রাইয়ে শীতবস্ত্র বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

মানবতার সেবায় প্রতিজ্ঞাবদ্ধ আমান সিমেন্ট—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মেসার্স হক ট্রেডার্সের প্রোপাইটর মোঃ শরিফুল ইসলাম সুমনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান সিমেন্টের মার্কেটিং অ্যান্ড সেলস এজিএম সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান সিমেন্টের সিনিয়র মার্কেটিং ম্যানেজার তামিম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইসরাইল।

অনুষ্ঠানে এজিএম সিদ্দিক বলেন, আমান সিমেন্ট সবসময় মানবতার পাশে থাকতে চায়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ আমাদের সামাজিক দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সামান্য সহযোগিতাও অনেক বড় স্বস্তি দিতে পারে।

তিনি আরও বলেন, সারাদেশে আমান সিমেন্টের পক্ষ থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষকে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে ৫১৫ মসজিদে বিতরণ ১ হাজার ৩০টি গাছের চারা

আমান সিমেন্টের উদ্যোগে আত্রাইয়ে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের সময় : ০১:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬