বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাই থানা পুলিশের অভিযানে মোটরসাইকেলসহ দুই চোর গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৩২৪ বার পড়া হয়েছে

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ দুইজন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ জানতে পারে যে মোহাম্মদ লিটন (২৩), পিতা- মোহাম্মদ কালাম এবং মোঃ জীবন ওরফে তন্ময় (১৯), পিতা- মোঃ শফিকুল—নওগাঁ জেলার মান্দা উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ এলাকার বাসিন্দা।

শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার সময় মান্দা থানাধীন চকশলিয়া বাজার এলাকা থেকে একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি লাল-কালো রঙের মোটরসাইকেল চুরি করে। চোরাই মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে তারা আত্রাই থানাধীন শুকটিগাছা বাজারে এলে আত্রাই থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ওই দুইজনকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মোটরসাইকেল বর্তমানে আত্রাই থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশক্রমে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ের মানসী ১২২৩ নম্বর পেয়ে নওগাঁয় প্রথম, রাজশাহী বিভাগে দ্বিতীয় 

আত্রাই থানা পুলিশের অভিযানে মোটরসাইকেলসহ দুই চোর গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬