বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬,
২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আত্রাইয়ে শ্রমিক দলের ধানের শীষের পক্ষে প্রচারণা মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা শাখার উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন আম চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন আমতলা সিএনজি স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলটিতে নেতৃত্ব দেন আত্রাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন।

নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এম. রেজাউল ইসলাম (রেজু)-এর পক্ষে আয়োজিত এ মিছিলে ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার, সাবেক আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, সংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আত্রাই উপজেলা বিএনপির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার বিরাজ।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা সভাপতি মোতালেব হোসেন মোতা, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মাজেদুর রহমানসহ আত্রাই উপজেলা শ্রমিক দলের সকল নেতাকর্মী।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে শ্রমিক দলের ধানের শীষের পক্ষে প্রচারণা মিছিল

প্রকাশের সময় : ১১:৪৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬