বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬,
২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় টয়লেটের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নওগাঁয় একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর (পূর্বপাড়া) গ্রামের মনতাসুর রহমানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, ওই নারীকে অন্য কোথাও হত্যা করার পর মরদেহ গুমের উদ্দেশ্যে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাড়ির মালিক মনতাসুর রহমান জানান, গত সোমবার সকাল ৮টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনে তাকে জানানো হয় যে, তার বাড়ির টয়লেটের ট্যাংকির ভেতর এক নারীর মরদেহ রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে দেরি হওয়ায় তিনি সোমবার রাতে নওগাঁ সদর মডেল থানায় খবর দেন। পরবর্তীতে আজ মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বলেন, ‘মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁয় টয়লেটের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৪:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬