বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬,
৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গৃহবধূর ঝুলন্ত লাশ দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়

নওগাঁর বদলগাছীতে নুপুর (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে মিঠাপুর ইউনিয়নের খামার পুকুরপাড় এলাকায় তার বাবার বাড়ির আঙিনায় এক পেয়ারা গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নুপুর ওই এলাকার বাবু হোসেনের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ বছর ৭ মাস আগে একই ইউনিয়নের মিঠাপুর বওলাপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে বর্ষার সঙ্গে নুপুরের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়। এ কারণে বিয়ের পর থেকে নুপুর বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, গতকাল সোমবার দুপুরে নুপুরের শ্বশুর-শাশুড়ি বাড়িতে এসে নুপুরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাকে মারধর করে তারা চলে যান। ওই দিন রাতে নুপুর মায়ের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান। সকালে মেয়েকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উঠানে একটি পেয়ারা গাছে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় নুপুরকে দেখতে পান।

বদলগাছী থানার ওসি লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি 

বদলগাছীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৮:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬