শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬,
২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুবকদের বেকার ভাতা নয়, তাদের কাজ দিতে চাই: নওগাঁয় জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাবো। যুবকদের হাতে বেকার ভাতা নয়, তাদের আমরা কাজ দিতে চাই। এখানো তো যুবকের বাইরে কাউকে দেখছি না। আপনাদের আমিও যুবক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজ ও মামলাবাজদের ভোটের দিন পরাজিত করতে জনগণ। শিক্ষিত জাতি তৈরি করতে কাজ করবে জামায়াত। নারীর নিরাপত্তা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ তার দল বলেও জানান জামায়াত আমির।

জামায়াত আমির বলেন, গত পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে মিসাইল মারা হচ্ছে আমার ওপর। এটা সম্পূর্ণ মিথ্যা। আইডি হ্যাক করে পরিবারতন্ত্র যারা কায়েম করতে চায় তারা এটা করেছে। এরইমধ্যে অভিযুক্ত ধরা খেয়েছে।

যারা জনগণের সরকার চায় না, দেশকে গোলাম বানিয়ে রাখতে চায় তারা এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছে বলে অভিযোগ করে ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম।

নওগাঁর বাসিন্দাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে নওগাঁ শহরের রাস্তাগুলো ফোর ল্যান করবো। মানসম্মত মেডিকেল করবো। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। আম ও লিচু প্রোসেসিং কারখানা স্থাপন ও বিদেশে রফতানির ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াত আমির বলেন, অতীতে ম্যাগা প্রকল্পের নামে ম্যাগা দুর্নীতি হয়েছে। এই টাকার মালিক জনগণ। আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুণ্ঠন করতে দিবো না। মুখে হাত ভরে দিয়ে বের করে নিয়ে আসবো।

ছাত্রীদের মাস্টার্স পর্যন্ত লেখাপড়া ফ্রি করা হবে বলে জানিয়ে তিনি বলেন, যুবকরা বেকার ভাতা চায় না। যুবকদের হাতগুলো আমরা কাজ দিয়ে ভরে দিবো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

মান্দায় ধানের শীষের প্রার্থী টিপুর পক্ষে বিশাল নির্বাচনী জনসভা

যুবকদের বেকার ভাতা নয়, তাদের কাজ দিতে চাই: নওগাঁয় জামায়াত আমির

প্রকাশের সময় : ০৪:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬