শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬,
২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মান্দায় বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষের বিজয়ের আশাবাদ ডা. টিপুর

নওগাঁ-৪ (মান্দা) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে মান্দা উপজেলার ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১০ নং নুরুল্যাবাদ ইউপির পার নুরুল্যাবাদ চক হরিনারায়ন বাজারে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। মান্দার মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, নির্বাচিত হলে মান্দা উপজেলার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সৈকত ও থানা বিএনপির নেতা নূরবক্স মণ্ডল।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১০ নং নুরুল্যাবাদ ইউপির আহ্বায়ক খোরশেদ আলম শিলাল, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল গফুর মাঝি, ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভায় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষের বিজয়ের আশাবাদ ডা. টিপুর

প্রকাশের সময় : ১০:৩৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬