সোমবার, ২৪ অগাস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু

রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. হাফিজুর রহমান, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক এবং কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিমসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।
আইএসপিআর জানায়, কালুখালীর প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ, সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে ভূমিকা রাখবে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানবসম্পদ উন্নয়নেও কাজ করে আসছে বলেও জানায় আইএসপিআর।
এর আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) উদ্বোধন করেন। জ্ঞান, শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক আটক

কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু

প্রকাশের সময় : ১০:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬