রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে ছিনতাই চেষ্টার ঘটনায় গ্রেফতার ২ 

নওগাঁর আত্রাইয়ে এক ব্যবসায়ীকে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশের অভিযানে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুজনকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম জানান, উপজেলার বিপ্রোবোয়ালিয়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে আব্দুর রকিব প্রামাণিক (৪৫) বিপ্রোবোয়ালিয়া বাজারে মুদি ও ফ্লেক্সিলোডের ব্যবসা করেন। গত ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ব্যবসার কাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। পথে পবনডাঙ্গা এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাঁর পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তাঁরা দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনায় রকিব প্রামাণিক বাদী হয়ে রোববার আত্রাই থানায় মামলা করেন। পরে ওই দিনই স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিপ্রোবোয়ালিয়া গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুশান্ত কুমার (২৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ ছাড়া রোববার রাতে আত্রাই থানা-পুলিশ অভিযান চালিয়ে একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে রুহুল আমিন (২১) নামের আরেকজনকে গ্রেফতার করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, গ্রেফতার দুজনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

গঙ্গাচড়ায় চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে চালু হলো অ্যাম্বুলেন্স সেবা

আত্রাইয়ে ছিনতাই চেষ্টার ঘটনায় গ্রেফতার ২ 

প্রকাশের সময় : ০৯:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬