বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আটক ১

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:২১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশকান আলী (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সাহাগোলা ইউনিয়নের রসুলপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আশকান আলীকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশকান আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

গঙ্গাচড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, মামলা; আটক ১

আত্রাইয়ে পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশের সময় : ০২:২১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬